
কুমिल্লা-৩: গণঅধিকার পরিষদ কায়কোবাদের পক্ষে সরে দাঁড়াল
কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে রাজনৈতিক সমঝোতার নতুন দিক উন্মোচিত হয়েছে। বিএনপি মনোনীত প্রার্থী কাজী শাহ কায়কোবাদের পক্ষে ভোট ঘিরে একতা বজায় রাখার লক্ষ্যে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী মো. মনিরুজ্জামান নিজেকে প্রত্যাহার করেছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মুরাদনগর উপজেলা গণঅধিকার পরিষদের কার্যালয়ে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি ফরিদ উদ্দিন (বি.কম)








