ঢাকা | সোমবার | ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

জাতীয়

ইসি সানাউল্লাহ: জাতি হিসেবে আমরা চূড়ান্তভাবে বিজয় অর্জন করেছি

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশবাসী ঈদ উৎসবের মতো উচ্ছ্বাস নিয়ে ভোট দিয়েছেন এবং ‘‘জাতি হিসেবে আমরা চূড়ান্তভাবে বিজয় অর্জন করেছি।’’ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত সরকারি ফল প্রকাশনা অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ইসি সানাউল্লাহ বলেন, ‘‘এই নির্বাচনের ফলে জাতি হিসেবে আমাদের আন্তর্জাতিক

১৫ ফেব্রুয়ারি নাগাদ সরকার গঠন হবে: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও, ১৩ ফেব্রুয়ারি — বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১৫ ফেব্রুয়ারি নাগাদ সরকার গঠন হয়ে যাবে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে তিনি এই মন্তব্য করেন। তিনি দলের নিরঙ্কুশ বিজয়কে জনগণের প্রেম ও সমর্থনের ফল বলে অভিহিত করেন এবং বলেন, বিএনপি জনগণের দল। ফ্যাসিস্ট শক্তির উত্থানের কারণে উগ্রবাদের তীব্রতা বেড়ে গিয়েছিল এবং তখন রাজনৈতিক দলগুলোকে নিপীড়িত করা হয়েছিল।

রমজানে সরকারি অফিসের নতুন সময়সূচি, প্রজ্ঞাপন জারি

সরকার পবিত্র রমজানকে সামনে রেখে সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য নতুন অফিস সময়সূচি ঘোষণা করেছে। জনপ্রশাসন মন্ত্রণালয় রবিবার (৮ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সাহরী ও ইফতারের সময় বিবেচনায় রাখতে সোমবার থেকে অফিসগুলো সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা (৩:৩০টা) পর্যন্ত খোলা থাকবে। পাশাপাশি জোহরের নামাজের জন্য দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০

নির্বাচন স্থগিতের গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ইসির

নির্বাচন কমিশন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো নির্বাচন স্থগিত সম্পর্কিত গুজবে বিভ্রান্ত না হওয়ার প্রতি জনগণের প্রতি আহ্বান জানিয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত হবে বলে অপপ্রচার চালাচ্ছেন, যা ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে শান্তি-শৃঙ্খলা রক্ষায় উপকূলীয় এলাকায় কোস্ট গার্ড মোতায়েন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে উপকূলীয় এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় মোতায়েন রয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক শনিবার (০৭ ফেব্রুয়ারি) এই তথ্য নিশ্চিত করেন। প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশের বিস্তীর্ণ সমুদ্র ও নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ কোস্ট গার্ডের ভূমিকা গুরুত্বপূর্ণ। উপকূলবাসীর জানমাল রক্ষা ও আইন-শৃঙ্খলা নিশ্চিত করতে নানা ধরনের অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড

সরকারে গেলে বিডিআরের নাম পুনর্বহাল করব: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের রায়ে বিএনপি সরকার গঠিত হলে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বিডিআরের নাম পুনর্বহাল করা হবে। পাশাপাশি তারা সেনাবাহিনীর সঙ্গে আলোচনা করে ২০০৯ সালের পিলখানা হত্যাযজ্ঞের দিনটিকে শহীদ সেনা দিবস, ‘সেনা হত্যাযজ্ঞ দিবস’ বা জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করারও পরিকল্পনা করছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর একটি হোটেলে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও পিলখানায় শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে

সরকারি প্রতিষ্ঠানে দুর্নীতির কোনো ঠাঁই থাকবে না: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, সরকারি সেবা প্রদানে এবং সরকারি প্রতিষ্ঠানে দুর্নীতির কোনো স্থান থাকবে না। তিনি সরকারী ব্যবস্থাপনা ও দক্ষতা এমনভাবে গড়ে তুলতে চান যাতে সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়িত হয় এবং ফাইল আটকে যাওয়ার সংস্কৃতি বন্ধ হয়। নাগরিকদের কাছে সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার ওপর তিনি জোর দেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন

বাউল শিল্পী সুনীল কর্মকারের মৃত্যু

শিল্পকলা পদকপ্রাপ্ত ময়মনসিংহ অঞ্চলের জনপ্রিয় বাউল শিল্পী সুনীল কর্মকার আর নেই। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার ভোর সাড়ে চারটায় তাঁর মৃত্যু হয় বলে ময়মনসিংহ জেলা বাউল সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম আসলাম জানিয়েছেন। দৃষ্টিহীন হলেও সঙ্গীতের অদম্য সাধনা ও অনন্য কণ্ঠের কারণে সুনীল কর্মকার বাউল, মালজোড়া ও মহাজনী গানসহ লোকসংগীতের এক স্বনামধন্য মুখ ছিলেন। সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘের সভাপতি ইমতিয়াজ

শিশু গৃহকর্মী মোহনাকে নৃশংস নির্যাতনের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবে সমাবেশ ও মানববন্ধন

শিশু গৃহকর্মী মোহনা ও সব গৃহকর্মীর ওপর চলমান নির্যাতন ও সহিংসতা বন্ধ, রাষ্ট্রীয় খরচে উন্নত চিকিৎসা ও পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদান এবং দ্রুত বিচারপদ্ধতিতে দায়ীদের কড়া শাস্তি দাবি করে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি আয়োজনে ছিল জাতীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন, গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক ও শ্রমিক নিরাপত্তা ফোরাম (এসএনএফ) সহ

নির্বাচিত সরকারের কাছে ১৭-১৮ ফেব্রুয়ারির মধ্যে ক্ষমতা হস্তান্তর

অন্তর্বর্তীকালীন সরকার জানিয়েছে—নির্বাচনের ফল প্রকাশের সঙ্গে সঙ্গে দ্রুত সময়ের মধ্যে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। এই প্রক্রিয়াটি সর্বোচ্চ তিন দিন সময় নিতে পারে, তাই নতুন সরকার সম্ভবত ১৭–১৮ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণ করবে—বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শফিকুল আলম বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ফরেইন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তার আগে প্রধান উপদেষ্টা