ঢাকা | শনিবার | ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি

ইসি সানাউল্লাহ: জাতি হিসেবে আমরা চূড়ান্তভাবে বিজয় অর্জন করেছি

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশবাসী ঈদ উৎসবের মতো উচ্ছ্বাস নিয়ে ভোট দিয়েছেন এবং ‘‘জাতি হিসেবে আমরা চূড়ান্তভাবে বিজয় অর্জন করেছি।’’

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত সরকারি ফল প্রকাশনা অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ইসি সানাউল্লাহ বলেন, ‘‘এই নির্বাচনের ফলে জাতি হিসেবে আমাদের আন্তর্জাতিক মান-সম্মান ও ভাবমূর্তি বৃদ্ধি পাবে। এর ফলে বিদেশি ও স্থানীয় বিনিয়োগ বৃদ্ধি পাবে, অল্পসময়েই কর্মসংস্থান বাড়বে এবং অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত হবে। আমরা জনগণ ও সরকারের প্রতি কৃতজ্ঞ।’’

তিনি আরও বলেন, ‘‘১৩ ফেব্রুয়ারির সকাল গণতন্ত্রের অগ্রযাত্রায় স্মরণীয় থাকবে। আমরা নির্মোহভাবে আইন প্রয়োগ করে এবং নিরপেক্ষভাবে নির্বাচন আয়োজনের অঙ্গীকার করেছিলাম। সরকারের সহযোগিতা ও জনগণের অংশগ্রহণে সেটিই সম্ভব হয়েছে।’’

সমাপনী ব্রিফিংয়ে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এবং নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ: আজকের খবর/ এমকে

এ বিভাগের আরও খবর