ঢাকা | সোমবার | ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই জিলহজ, ১৪৪৭ হিজরি

বাবা হারালেন অভিনেত্রী বন্যা মির্জা

নাট্যকার মাসুম রেজা খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজধানীর নিজ বাসাতে তিনি (মির্জা ফারুক) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তবে কখন কোথায় তাকে সমাহিত করা হবে তা পরিবারের পক্ষ থেকে এখনো জানানো হয়নি। 

পারিবারিক সূত্রে জানা যায়, মির্জা ফারুক ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা এবং পরিবার পরিকল্পনা পরিদপ্তরের অবসরপ্রাপ্ত পরিচালক। তার প্রয়াণে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও স্বজনরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছেন। 

এদিকে দীর্ঘদিন যাবত বন্যা মির্জা যুক্তরাষ্ট্রে একটি করপোরেট প্রতিষ্ঠানে চাকরি করছেন। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন বলে জানা গেছে। 

বন্যা মির্জা ছোটপর্দায় অভিনয়ের মাধ্যমে এক সময় দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। টিভিতে প্রচারিত ‘রঙের মানুষ’ ও ‘ভবের হাট’ সহ বেশ কিছু দর্শকপ্রিয় ধারাবাহিক ও একক নাটক দিয়ে আলোচনায় এসেছিলেন এই অভিনেত্রী। বেশ কয়েকটি সিনেমায়ও তিনি অভিনয় করেছেন।  

এ বিভাগের আরও খবর