
বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
কটিয়াদী উপজেলার বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। প্রাতঃকালীন জাতীয় সঙ্গীত ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সকাল ৯টায় আনুষ্ঠানিকতা শুরু হয়। বিদ্যালয় মাঠ ভরে ছিল শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্যদের উপস্থিতিতে। দৌড়, লং জাম্প, হাই জাম্প, বল নিক্ষেপ, ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টন, রশি টানাটানি সহ মোট ৪১টি ইভেন্টে প্রায় ৩০০ শিক্ষার্থী








