ঢাকা | সোমবার | ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

আইসিসি জানাল: বাংলাদেশে কোন চ্যানেলে দেখা যাবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ?

যদিও এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলছে না, তবুও দেশের দর্শকরা ঘরে বসেই সব ম্যাচ উপভোগ করতে পারবেন — বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছে আইসিসি।

আইসিসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সরাসরি সম্প্রচার করবে দেশের দুই জনপ্রিয় ক্রীড়া চ্যানেল টি স্পোর্টস এবং নাগরিক টিভি। পাশাপাশি আন্তর্জাতিক বিপণন সংস্থা টোটাল স্পোর্টস ম্যানেজমেন্ট (টিএসএম) বাংলাদেশে এই টুর্নামেন্টের মূল সম্প্রচার অংশীদার হিসেবে কাজ করবে।

টিভি ছাড়া যারা মোবাইল বা অনলাইন প্ল্যাটফর্মে খেলা দেখতে চান, তাদের জন্যও ব্যবস্থা রাখা হয়েছে। জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডির (অ্যাপ ও ওয়েবসাইট) মাধ্যমে টুর্নামেন্টের সব ম্যাচ লাইভ স্ট্রিমিং করা হবে। ফলে টিভি সামনে না থেকেও স্মার্টফোন বা কম্পিউটার দিয়ে খেলার প্রতিটি মুহূর্ত জীবন্তভাবে দেখা যাবে।

এ বছর বিশ্বকাপটি যৌথভাবে আয়োজিত হবে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে, এবং প্রতিযোগিতা শুরু হচ্ছে আগামী ৭ ফেব্রুয়ারি। এক মাসব্যাপী এই আসরে মোট ৫৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে এবং ফাইনাল খেলাটি নির্ধারিত হয়েছে ৮ মার্চ।

আইসিসি জানিয়েছে, ভারতের সঙ্গে রাজনৈতিক ও নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণে বাংলাদেশ টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করায় তাদের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সূত্র: আজকালের খবর/বিএস

এ বিভাগের আরও খবর