ঢাকা | শুক্রবার | ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি

বাংলাদেশকে বাদ দেওয়ায় ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত: শেহবাজ

পাকিস্তান বাংলাদেশের প্রতি সংহতির স্বরূপ আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।

শেহবাজ বলেন, বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেয়ার পর থেকেই তারা বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। বাংলাদেশের বদলে স্কটল্যান্ডকে জায়গা দেওয়া হয়েছে—কারণ বাংলাদেশ ভারত যেতে অস্বীকার করায় তাদের মনোনয়ন বাতিল করা হয়। সেই সিদ্ধান্তের প্রতিবাদে পাকিস্তান ভারতের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচে খেলবে না বলে ঘোষণা দিয়েছে।

প্রাথমিকভাবে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের কোনো আনুষ্ঠানিক কারণ জানানো হয়নি। তবে গতকাল (৪ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রীর কথায় বিষয়টি পরিষ্কার করা হয়। শেহবাজ বলেন, “আমরা টি-২০ বিশ্বকাপ নিয়ে স্পষ্ট অবস্থান নিয়েছি যে, আমরা ভারতের বিরুদ্ধে খেলব না। কারণ খেলার মাঠে কোনো রাজনীতি হওয়া উচিত নয়।”

তিনি আরও বলেন, “আমরা খুবই বিবেচনামূলক সিদ্ধান্ত নিয়েছি এবং আমাদের সম্পূর্ণভাবে বাংলাদেশের পাশে থাকা উচিত। আমি মনে করি ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট ছিল উপযুক্ত সিদ্ধান্ত।”

পাকিস্তান ও ভারতের ম্যাচটি ১৫ ফেব্রুয়ারি কলম্বো, শ্রীলঙ্কায় হওয়ার কথা ছিল। তবে পাকিস্তান ইতিমধ্যেই ওই ম্যাচ না খেলার কথা জানিয়েছে।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) পাকিস্তানকে সতর্ক করে জানিয়েছে, যদি তারা ভারতের বিরুদ্ধে না খেলে তবে ভবিষ্যতে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।

সূত্র: টিআরটি

আজকালের খবর/ এমকে

এ বিভাগের আরও খবর