ঢাকা | সোমবার | ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

নতুন বছরে জেনিফারের রোমান্টিক সারপ্রাইজ: ‘একখান চুম্মা’

সংগীতপ্রেমীদের জন্য নতুন এক রোমান্টিক সারপ্রাইজ নিয়ে ফিরে এলেন কণ্ঠশিল্পী জেনিফার গোমেজ। সম্প্রতি তাঁর নতুন গান ‘একখান চুম্মা’ মুক্তি পেয়ে মুহূর্তের মধ্যে শ্রোতাদের মন জিশে নিয়েছে। গানটির কোমল আবহ ও সহজবোধ্য কথাই শ্রোতাদের হৃদয় ছুঁতে প্রধান ভূমিকা রাখছে।

গানের মিউজিক ভিডিওতে জেনিফারের সঙ্গে অভিনয় করেছেন জাকারিয়া মৃজাক ও মেঘ। রোমান্টিক ভাবনা ও আধুনিক সঙ্গীতধারার সংমিশ্রণে গানটিকে শ্রুতিমধুর করে তুলেছেন কলকাতার সংগীত পরিচালক অভিমান পাল। কথাও, সুর ও সংগীত আয়োজন—সবই করেছেন অভিমান পাল; তার তত্ত্বাবধানে গানটির সুরসজ্জা প্রেমের অনুভূতিকে সমসাময়িক ছোঁয়া দিয়েছে, যার জন্য বেশ ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে দর্শক-শ্রোতা।

‘একখান চুম্মা’ প্রকাশ করা হয়েছে জেনিফার গোমেজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। শিল্পী জানিয়েছেন, ২০২৬ সালে এটিই তাঁর প্রথম প্রকাশিত গান, এবং সামনে আরও বেশ কিছু নতুন ও ভিন্নধর্মী কাজ নিয়ে আসার পরিকল্পনা করছেন তিনি।

জেনিফার সাধারণত আধুনিক ঘরানার গানে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এর আগেও তাঁর বহু গান শ্রোতামহলে ভালো গ্রহণ পেয়েছে। উল্লেখযোগ্য গানের তালিকায় রয়েছে ‘দুজন মিলে উড়বো আকাশে’, ‘ধোকাবাজ’ এবং হিন্দি গান ‘দিলরুবা’, যেখানে তাঁর সহশিল্পী ছিলেন ভারতের কিংবদন্তি কুমার শানু। পাশাপাশি তার ইউটিউব চ্যানেলে প্রকাশিত কয়েকটি মেলোডিয়াস গানও শ্রোতাদের ভালোবাসা পেয়েছে।

জেনিফার বলেছেন, বাংলা সংগীতকে ভালোবেসে তিনি কাজ করে যেতে চান এবং নতুন বছরে আরও একাধিক গান দিয়ে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করার আশা রাখছেন।

রিপোর্ট: আজকালের খবর/আতে

এ বিভাগের আরও খবর