ঢাকা | মঙ্গলবার | ৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

অনূর্ধ্ব-১৯ বিশ্বজয়: বিসিসিআই ঘোষণা ৭ কোটি ৫০ লাখ রুপি পুরস্কার

ভারতের অনূর্ধ্ব-১৯ দল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ফাইনালে ইংল্যান্ডকে ১০০ রানের বড় ব্যবধানে হারিয়ে শিরোপা অধিকার করেছে ভারতের যুবরা।

ফাইনালে ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন ওপেনার বৈভব সূর্যবংশী। মাত্র ৮০ বল খেলে তিনি ১৭৫ রান করেন; তার ইনিংসে ছিল ১৫টি চার ও ১৫টি ছয়। তার অসামান্য বিস্ফোরক ব্যাটিংয়ের বরাতে ভারত ৪১১ রান সংগ্রহ করে। জবাবে ইংলিশ অনূর্ধ্ব-১৯ দল ৩১১ রানে অলআউট হয়।

বিসিসিআই বিশ্বকাপজয়ী দলের জন্য ৭ কোটি ৫০ লাখ রুপি পুরস্কার ঘোষণা করেছে। বিসিসিআই সচিব দেবজিৎ শাইকীয়া বলেন, পুরো দেশ অনূর্ধ্ব-১৯ দলকে নিয়ে গর্বিত। ফাইনালে যেভাবে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ জিতেছে, তা অসাধারণ; পুরো প্রতিযোগিতায় তারা একটাও ম্যাচ হারে নি। ওরা আমাদের গর্বিত করেছে—তাই ৭ কোটি ৫০ লাখ রুপি পুরস্কার দেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বিশ্বচ্যাম্পিয়ন যুবাদের অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, ‘ভারতের ক্রিকেট প্রতিভা জ্বলজ্বল করছে। বিশ্বকাপজয়ী অনূর্ধ্ব-১৯ দলের জন্য আমরা গর্বিত। পুরো প্রতিযোগিতায় ওরা দারুণ খেলেছে এবং ব্যতিক্রমী দক্ষতা প্রদর্শন করেছে। এই জয় অনেক তরুণ খেলোয়াড়কে অনুপ্রাণিত করবে। ক্রিকেটারদের আগামী দিনের জন্য শুভেচ্ছা।’

আজকালের খবর/ এমকে

এ বিভাগের আরও খবর