ঢাকা | শনিবার | ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি

পাকিস্তানের রাষ্ট্রপতি জারদারি বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন

পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও তারেক রহমানকে ভূমিধস জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, যদিও নির্বাচন কমিশন এখনও চূড়ান্ত ফলাফল ঘোষণা করেনি, তবু বিএনপি ও তাদের মিত্ররা জয়ের পথে এগিয়ে রয়েছেন।

জারদারি আরও জানান, পাকিস্তান বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে সমর্থন করে যাবে এবং নতুন সরকারের সঙ্গে বাণিজ্য, প্রতিরক্ষা ও সাংস্কৃতিক সহযোগিতা আরও জোরদাড় করতে আগ্রহী। তিনি আশা প্রকাশ করেন যে ঢাকার নতুন রাজনৈতিক পরিবেশ অঞ্চলীয় সম্পর্ককে আরও ভারসাম্যপূর্ণ, স্বাধীন ও পারস্পরিক শ্রদ্ধাভিত্তিকভাবে গড়তে সহায়ক হবে।

সূত্র: বিবিসি; আজকালের খবর/ এমকে

এ বিভাগের আরও খবর