ঢাকা | বুধবার | ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

ঢাকা দূতাবাস থেকে তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা, সহযোগিতায় আগ্রহ প্রকাশ

ঢাকার মার্কিন দূতাবাস বিএনপি ও দলের চেয়ারপারসন তারেক রহমানকে তাদের ‘‘ঐতিহাসিক বিজয়’’ উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।

দূতাবাসের ফেসবুক পেজে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৭:৪৮ মিনিটে প্রকাশিত একটি পোস্টে এ বার্তাটি দেওয়া হয়। পোস্টে উল্লেখ করা হয়েছে, ‘‘একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি এবং তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা।’’

পোস্টে আরও বলা হয়েছে, ‘‘আমাদের দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে আপনাদের সাথে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র আগ্রহী।’’

পোস্টের এই বক্তব্য দেশীয় রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ কূটনীতিক সম্পর্কের দিক থেকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: আজকালের খবর/ এমকে

এ বিভাগের আরও খবর